শিরোনাম
ঢাকা অফিস : | ০৬:৪৫ পিএম, ২০২২-০৫-০৯
সারাদেশের মতো চট্টগ্রামের ১৫ উপজেলায় ২০ মে থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে এবারের হালনাগাদ কার্যক্রম চলবে দুই ধাপে।
প্রথম ধাপে চট্টগ্রামের ৬টি উপজেলায় ৯ জুন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা)। তবে নিবন্ধন কার্যক্রম একযোগে শুরু হলেও শেষ হবে ভিন্ন ভিন্ন সময়ে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে সীতাকুণ্ড উপজেলায়, সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই, লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারায় ৮ জুলাই।
চট্টগ্রামে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুইধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম চালানো হবে। পরবর্তী ধাপে বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে।
সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited